আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়।
২৭ মে রোজ শনিবার খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে সকাল ১০টা হতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
#১ম অধিবেশন
সভাপতিত্ব করেন আলহাজ্ব রফিকুল আলম, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি।
কুরআন তেলাওয়াত না'তে রাসূলুল্লাহ ﷺ ও আহলে সুন্নাত ওয়াল জামা'আতের দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলন আরম্ভ হয়।
প্রধান বক্তা ছিলেন, এ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আত, পৌর শাখা, জেলা যুব আহলে সুন্নাত, জেলা ছাত্রসেনা , সদর উপজেলা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, দিঘীনালা, রামগড়, পানছড়ি, লক্ষিছড়ি, গুইমারা, মহালছড়ি মোট ৯টি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
#২য় অধিবেশন
বাদে যোহর ২য় অধিবেশনে নির্বাচন কমিশনার ইউসুফ মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোসেন আহম্মদ চৌধুরী।
গঠনতন্ত্র মোতাবেক ১০১ সদস্যের জেলা কমিটির মধ্যে সাবেক সভাপতি জনাব রফিকুল আলম সভাপতি,
সাধারণ সম্পাদক, এড. আকতার উদ্দিন মামুন,
সাংগঠনিক সম্পাদক, মাওলানা ফয়েজ আহম্মদ বারী
হাজী সিরাজুল ইসলাম অর্থ-সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন
প্রধান নির্বাচন কমিশনার হোসেন আহম্মদ চৌধুরী,
নির্বাচন কমিশনার ইউসুফ মিয়া, মাওলানা সালাহ উদ্দিন ও আলম শাহ।



সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায়, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া।
উত্তরমুছুনযাদের অক্লান্ত পরিশ্রমের কারণে সফল হয়েছে তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
উত্তরমুছুনআপনার শ্রম আল্লাহ্ পাক কবুল করুক আমীন
নব নির্বাচিত সবাইকে অভিনন্দনও শুভেচছা এবং সবাইকে আশেকে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে কবুল করুক,
উত্তরমুছুনআমিন ছুম্মা আমিন।
আমিন 🤲
মুছুনমন্তব্য করার জন্য ধন্যবাদ ❤️